ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার,গ্রেপ্তার-৭

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে  ১৬৮০ ক্যান বিয়ার ও ১৬ বোতল বিদেশী মদসহ মোট ০৭ চিহ্নত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব সদা তৎপর।


এরই ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) র‍্যাপিড এ্যাকশন ব্যাটসলিয়ন র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ডিএমপির দারুস সালাম থানাধীন ও সাভার মডেল থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে  ১৬৮০ ক্যান বিয়ার,  ১৬ বোতল বিদেশী মদ, ০২ টি প্রাইভেটকার, ০১ টি মাইক্রোবাস, ০১ টি জীপ গাড়ি ও নগদ ২২,৬৬৫ টাকাসহ  ০৭ জন জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।


গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ বিপ্লব শেখ (৩০),মোঃ রাজীব শেখ (২৫),মোঃ সরোয়ার রহমান (৪৫),মোঃ আনোয়ার হোসেন (৬০),মোঃ সালাউদ্দিন সেলিম,মোঃ আহসানুজ্জামান (৪৮) ও মোঃ আহাদুজ্জামান মিরাজ (২৮)।


১৭ সেপ্টেম্বর (শুক্রবার)  বিকেলে র‍্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর কামরুল ইসলাম।

 র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে লোক চক্ষুর আড়ালে ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে বিয়ার ক্যান ও বিদেশী মদ পাইকারী দরে ক্রয় করে উল্লেখিত জীপ ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে ও মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তারা কোন সদোত্তর দিতে পারে নাই এবং উক্ত মাদকদ্রব্য সংক্রান্তে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।


উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর চলমান এই জোড়ালো ধারাবাহিক সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑